× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতিক: গোলাম মোস্তফা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১০ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৩ পিএম

 ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি'র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, বাংলাদেশের রাজনীতি ও সংকটময় সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের এক অনন্য প্রতীক হিসেবে জনগণের মনে আসন করে নিয়েছেন।  সাধারণ গৃহিণী থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উত্তরণের মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।

তিনি আরও বলেন, এনডিপি প্রতিষ্ঠাকাল থেকেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

প্রশাসনের ভেতরে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ন্যাপের মহাসচিব বলেন, “বাংলাদেশে আবারও সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে। দেশবিরোধী শক্তি ও পতিত ফ্যাসিবাদী শক্তির অনুসারীরা প্রশাসনের বিভিন্ন স্থানে গুপ্ত অবস্থায় ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” 

তিনি উল্লেখ করেন, বিভিন্ন জাতীয় সংকট ও ক্রান্তিলগ্নে দেশের মানুষকে একতাবদ্ধ করার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সভায় সভাপতির বক্তব্যে এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা দলের প্রতিষ্ঠাতা জাতীয় নেতা আনোয়ার জাহিদ ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আর এই ঐক্য প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ, ডেমোক্রেটিক পিপলস পার্টির চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, আরজেএফ সভাপতি মো. জহিরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব মো. আজগর হোসেন এবং বাংলাদেশ ন্যাপের যুগ্ম মহাসচিব মিতা রহমানসহ অনেকেই অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা