× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার নিন্দা জানিয়েছে জামায়াতের মহিলা বিভাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৪ পিএম

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা, হেনস্তা ও কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা, হেনস্তা ও কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলা, হেনস্তা ও কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঙ্গলবার দলের মহিলা বিভাগের প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নাজমুন নাহার বলেন, “বিদেশের মাটিতে একজন নারী শিল্পী ও তার পরিবারের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা, গায়ে ডিম-পানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক, তা কাউকে গায়ে হাত তোলা বা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না”।

তিনি বলেন, “জুলাই আন্দোলনে অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। এমন একজনের ওপর হামলা শুধু ব্যক্তি-আক্রমণ নয়, বরং ভিন্নমত দমনের একটি ভয়ংকর নজির হয়ে থাকবে”।

বিবৃতিতে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালীয় প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। একই সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে বাঁধন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

নাজমুন নাহার অভিনেত্রী বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা