সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: ভিডিও থেকে
চলমান গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
তবে এবার সংসদে নয়, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ জানান তিনি। শুক্রবার মধ্যরাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লেখেন, ‘No gas no bill, No service no tax’ (গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়)।
রুমিন ফারহানার এই পোস্ট ঘিরে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী তার পোস্টের সাথে একাত্মতা পোষণ করলেও সমালোচনা করেছেন কেউ কেউ।
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে এর আগেও জাতীয় সংসদে সরব হয়েছেন রুমিন ফারহানা। গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় দেওয়া বক্তব্যে তিনি চলমান জ্বালানি সংকটের সমালোচনা করেন।
সংসদে তিনি বলেন, “গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তিনি বলেন, গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলেÑ দুষ্ট লোকেরা বলে, অবশ্য ভালো লোক না- ‘টুকু আসে টুকু যায়”।
এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের সংকট ও গ্যাসের অপ্রতুলতার কথাও তুলে ধরেন তিনি।