× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের বিরুদ্ধে কিছু লিখলেই গ্রেপ্তার: আসিফ মাহমুদ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:০৯ পিএম

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে ফেনীতে শনিবার বিকালে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে ফেনীতে শনিবার বিকালে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করলেই গ্রেপ্তারের অভিযোগ তুলে এর পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চের অংশ হিসেবে ফেনীতে শনিবার বিকালে আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চোর-ছিনতাইকারীসহ অপরাধীদের দমন করা সংশ্লিষ্টদের দায়িত্ব। জনগণের অধিকার, আন্দোলন-সংগ্রাম এবং তাদের কথা বলা রাজনৈতিক কর্মীদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “আপনাদের দাবি- সারাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি কাজ দিয়েছে। অনেকে বলছে, আইনশৃঙ্খলা ধ্বংস হয়ে... কী ব্যবস্থা? চোর তাড়ানোর ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের। আপনাদের যেটা কাজ আপনারা সেটা করেন। আমরা আমাদের কথা বলছি, অধিকার-আন্দোলন-সংগ্রাম-জনগণের কথা আমরা বলছি, এটা আমাদের কাজ। আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনাদের, আপনারা সেটা বজায় রাখেন। আর যদি না পারেন, তাহলে ১১ দলীয় জোটের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান।”

সরকার গঠনের পর থেকেই সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন এনসিপির এই মুখপাত্র।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে কিছু লিখলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ সাধারণ মানুষ বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকটের মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।

আসিফ মাহমুদ বলেন, কোনো এলাকায় তিন-চার দিন বিদ্যুৎ না থাকার কথা কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরলে সেটি যদি সত্য হয়, তাহলে সেই বক্তব্যের জন্য তাকে গ্রেপ্তার করা কতটা যৌক্তিক- এ প্রশ্ন রয়েছে।

তার ভাষায়, এভাবে গ্রেপ্তার করতে থাকলে একপর্যায়ে দেশের সবাইকে গ্রেপ্তার করতে হবে।

তিনি আরও বলেন, “সেই গ্রেপ্তার করার পরিণতি কিন্তু ভালো হবে না। সুতরাং বাক স্বাধীনতা হরণ করে ফ্যাসিবাদী কায়দায় যাবেন না। সেই কায়দায় যারা গিয়েছে, তাদেরকে যেতে যেতে দিল্লি পর্যন্ত যেতে হয়েছে।”

জনগণের সত্য কথা বলা কোনোভাবেই বন্ধ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, কোনো বাধা বা ষড়যন্ত্র জনগণের কথা বলা থামাতে পারবে না।

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুর রহীমের সঞ্চালনায় পথসভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জামায়াতের ফেনী-১ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা