× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে নেমেছি: ডা. শফিকুর রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৯ পিএম

কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লাসহ সারাদেশের মানুষ গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেন, “আমরা জনগণের এ সমস্যা সমাধানে রাস্তায় নেমেছি।”

কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডে শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগের দাবি উঠেছিল ১৯৯৪ সালে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

পাশাপাশি পাশের কোনো জেলার দাবি থাকলে সেটিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনের আগে সরকার দেওয়া অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি অভিযোগ করে তিনি বলেন, কুমিল্লায় চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি এখনও রয়েছে। একই সঙ্গে মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে যুবসমাজকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী জনতার বিজয় হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সব দাবি আদায় করব ইনশাআল্লাহ।”

পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, লংমার্চে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।

তার অভিযোগ, সরকার ১৮০ দিনে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেনি।

এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশ চাঁদাবাজি, খুন ও রাহাজানিতে ভরে গেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের রায় উপেক্ষা করলে জনগণই সরকারকে প্রত্যাখ্যান করবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় লংমার্চের বহর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা