× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে লংমার্চের পথসভা শুরু, চট্টগ্রামের পথে ১২০০ গাড়ির বহর

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫১ পিএম

ফেনীতে লংমার্চের পথসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে লংমার্চের পথসভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রাম অভিমুখে ১১ দলের লংমার্চের অংশ হিসেবে ফেনীতে পথসভা শুরু হয়েছে।

শনিবার বেলা ২টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে নির্ধারিত স্থানে আয়োজকরা আনুষ্ঠানিকভাবে পথসভার কার্যক্রম সূচনা করেন।

এদিকে ফেনীজুড়ে বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে পথসভার মূল আয়োজন নিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে কিছুটা দুশ্চিন্তা দেখা দেয়। 

তবে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ধরে রাখতে মাঠে নিরলস কাজ করে যাচ্ছেন সাংস্কৃতিক কর্মীরা।

ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর শিল্পীরা মঞ্চে একের পর এক দেশাত্মবোধক ও ইসলামী সঙ্গীত পরিবেশন করে পুরো মাঠের পরিবেশ জমজমাট ও মুখরিত রাখেন।

লংমার্চের সাংগঠনিক সূত্র জানায়, কুমিল্লা থেকে লংমার্চের মূল বহরটি দুপুর আড়াইটায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। আনুমানিক বিকাল সাড়ে ৩টার মধ্যে প্রায় ১,২০০টি যানবাহনের বিশাল এই বহর ফেনীতে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, লংমার্চের মূল বহর ফেনীতে পৌঁছানোর পর প্রায় এক ঘণ্টার মধ্যে সংক্ষিপ্ত পথসভার যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করা হবে। এরপর কোনো বিলম্ব না করে বহরটি পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা