× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি সরকার ৬ মাসে প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ: ইসলামী আন্দোলন

‎প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৩ পিএম

ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান। ফাইল ছবি

ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান। ফাইল ছবি

জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির কারণে রাজধানীসহ সারা দেশের মানুষ দিশাহারা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান। কেবল জ্বালানি সংকট নয়, গত ৬ মাসে বিএনপি সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ বলেও দাবি করেন তিনি।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শুক্রবার তিনি এসব কথা বলেন।

গাজী আতাউর রহমান বলেছেন, শুধু জ্বালানি সংকট নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও করতে পারেনি। বরং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রাষ্ট্র সংস্কারের ওয়াদা দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি বিগত সরকারের মতো দলীয়করণ করে ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহাসচিব।

এ সময় সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আগামী শুক্রবার দেশের সব মহানগর এলকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা