× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি ভয়াবহ হতে পারে: মামুনুল হক

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৯ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষের দেওয়া ‘হ্যাঁ’ রায় উপেক্ষা করা হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেছেন, গণভোটের ফলাফলকে অবৈধ বললে বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে।

গণভোটের গণরায় কার্যকর করা এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে শুক্রবার বিকালে বগুড়া শহরের সাতমাথার খোকন পার্কে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, “গত ১২ ফেব্রুয়ারি একই তফসিলে ও একই নির্বাচন কমিশনের অধীনে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকার ৫০ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসে যদি ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বানচালের চেষ্টা করে, তাহলে সেটি জনগণের সঙ্গে প্রতারণা হবে”।


সংবিধানের সাধারণ সংশোধনের পরিবর্তে আমূল সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, “অতীতে সংবিধানে ১৭ বার সংশোধন করা হলেও পরবর্তী সময়ে সরকার বা আদালতের সিদ্ধান্তে সেগুলো টেকেনি। তাই সংবিধানে ‘আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এমনভাবে সংযোজন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা আদালত তা বাতিল করতে না পারে”।

সরকারের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া রাজনৈতিক দলগুলোর দায়িত্ব উল্লেখ করে মামুনুল হক বলেন, “আগামী দিনের সরকারকে ফ্যাসিবাদমুক্ত রাখতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন”।

ইসলামপন্থী দলগুলোর মধ্যে বিভেদ ও পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের বগুড়া জেলা শাখার সেক্রেটারি মুফতি মামুন রহমানী। বাদ জুমা অনুষ্ঠিত সমাবেশ থেকে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারসংকট নিরসনসহ সর্বস্তরের মানুষের সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। এতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা