লক্ষ্মীপুরে একটি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যে সব কাজ শেষ হয়নি। ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজও এখনো শেষ হয়নি।
লক্ষ্মীপুর পৌর এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ্যানি বলেন, “২০ হাজার কিলোমিটার পুনঃখাল আমরা খনন করব। তারেক রহমানের তীক্ষ্ণ দৃষ্টি ও দূরদর্শী চিন্তা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “আমরা ফটোশেসনের রাজনীতি করি না। ফটো শো'র রাজনীতিও আমরা করি না।”
খাল পুনঃখননের সুফল এরই মধ্যে মানুষ পেতে শুরু করেছে বলেও দাবি করেন মন্ত্রী।