× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে সুযোগসহ ইসিতে জামায়াতের ৯ দফা দাবি

বিবিসি বাংলা

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ফাইল ছবি

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এসব দাবির মধ্যে এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ এবং নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিষয়টি অন্যতম।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলটির নির্বাচন পরিচালনা-সংক্রান্ত একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, “স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং নির্বাচনি পরিবেশ নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এসব বিষয়ে কমিশনের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি করা হয়েছে।”

জামায়াতের দাবিগুলো হচ্ছে—স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ, কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীদের নির্বাচনে অযোগ্য করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক নিয়োগে আপত্তি, স্থানীয় নির্বাচনের প্রচারণায় এমপি মন্ত্রীদের সুযোগ না রাখা, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমকে পদ থেকে সরিয়ে দেওয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা