× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগে ফোনে চার্জ দিতে পারতাম না, এখন দুই ফোনেই চার্জ আছে: নয়ন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৪:৫১ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৪:৫২ পিএম

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত

গ্রামে বিদ্যুতের তেমন ঘাটতি নেই উল্লেখ করে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, “আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।”

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রবিউল ইসলাম নয়ন বলেন, “আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি তা সব ইউনিয়নেই সারা জীবন, জন্মের পর থেকে দেখছি- এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।”

বর্তমানে এলাকায় বিদ্যুতের আহামরি কোনো সংকট বা বড় ধরনের ভোগান্তি নেই বলেও দাবি করেন এই যুবদল নেতা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা