× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করছে: মিয়া গোলাম পরওয়ার

কুমিল্লা অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ১৯:১৫ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারস্থ মহিলা মাদরাসা মাঠে শুক্রবার উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভাসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে জামায়াত নেতা বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এ ধরনের নিয়োগের সুযোগ নেই। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া হলে জনগণের ভোগান্তি কমবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছিল। সনদে নির্বাচিত সরকারকে ১৮০ দিনের মধ্যে তা বাস্তবায়নের কথা বলা হয়েছে। সেপ্টেম্বরে সরকারের ১৮০ দিন পূর্ণ হবে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে অধিবেশন ডেকে কার্যকর পদক্ষেপ নেবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সনদ বাস্তবায়নে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, তিনি প্রায় সব মন্ত্রণালয় নিয়ে কথা বলেন এবং সংসদের বিরোধী দলকে ছোট করে বক্তব্য দেন; অথচ তার মন্ত্রণালয়ের অধীন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যথেষ্ট নজর নেই।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, দৃশ্যমান উন্নয়ন নেই; বরং সর্বত্র সরকারদলীয় লোকদের সংঘাত দেখা যাচ্ছে। বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায়ও উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচিত সংসদ সদস্যের এলাকায় উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করাই স্বাভাবিক। কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া ‘বেমানান’ ও বিরোধী দলকে খাটো করার শামিল। 

এ সময় সরকারদলীয় সংসদ সদস্যদের এলাকাতেও জামায়াতের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যকে একই দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুর রহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, মজলিসে শূরা সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, আবদুল কাদের, ইউসুফ মেম্বার, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী মো. ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, উপজেলা সদর শিবির সভাপতি নাসিম মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা