× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুষ্টু লোকেরা বলে, টুকু আসে টুকু যায়: রুমিন ফারহানা

বিবিসি বাংলা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৯:১৯ পিএম

 ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: বিবিসি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি: বিবিসি বাংলা

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। 

জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে—দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না—‘টুকু আসে টুকু যায়’। এই আসে এই যায়, কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।”

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কর্মসংস্থান নিয়েও সরকারকে কড়া সমালোচনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে, আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি হয় ব্যাঙ্গ করেন আর না হলে তিনি বাগচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান।”

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় থাকা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, “যখন তেলের দাম বাড়ছে, যখন বিদ্যুতে হাহাকার এবং যখন গ্যাস পাওয়া যায় না-তখন এক কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবে বলে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনে, সেই সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যে ৬২ হাজার লোক তাদের চাকরি হারিয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা