× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস চলছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৪:৫৫ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:৪৫ পিএম

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস শুরু। ছবি: প্রবা

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস শুরু। ছবি: প্রবা

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস শুরু হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় সংগীতের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ কংগ্রেস শুরু হয়।

কংগ্রেসের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। সম্মেলনের প্রধান অতিথি জাতীয় পতাকা এবং দলের সাধারণ সম্পাদক সাইফুল হক দলীয় পতাকা উত্তোলন করেন।

উদ্বোধনী বক্তব্যে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্পের প্রশংসা করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার আহ্বান জানান। 

তিনি বলেন, ‘সরকার গত কয়েকদিনে প্রায় ৩০ হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।’ সরকারপ্রধান বলেছিলেন, ‘তিনি বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেবেন, চা খাওয়াবেন। আশা করি প্রধানমন্ত্রী তার কথা কাজের মিল রাখবেন।’ 

পাশাপাশি এই বীর মুক্তিযোদ্ধা বিএনপির সমালোচনা করে বলেন, ‘বিএনপি আলাপ-আলোচনা না করে সংসদ থেকে পদত্যাগ করেছে এবং তারা অগণতান্ত্রিক উপায়ে সরকার পতনের আন্দোলন করছে।’

বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কংগ্রেসে আসা সব নেতাকর্মীকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ‘আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যতদিন দেশের মানুষ শোষণ ও নিপীড়নের হাত থেকে মুক্ত না হবে, ততদিন আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’ 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বর্তমান সরকারকে মেয়াদোত্তীর্ণ ওষুধের সঙ্গে তুলনা করে বলেন, সরকার রাষ্ট্রের ক্ষতি করছে। আমরা গণতন্ত্র মঞ্চের সঙ্গে একাত্ম হয়ে এবং বিএনপির সঙ্গে সরকার পতনের যুগপৎ আন্দোলন চালিয়ে যাব।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্মেলন ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। এবারের কংগ্রেসে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে নেপালের সিপিএন (ইউ-এম-এল) পার্টি ও ভারতের সিপিআই ( এল-এম) লিবারেশন পার্টির সদস্যরা উপস্থিত রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা