× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দলীয়করণ নয়, নির্বাচিত পার্বত্য জেলা পরিষদ প্রতিষ্ঠার দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ১৪:৪৮ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৬ ১৬:০০ পিএম

পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়ন, বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা জরুরি বলে মনে করে এনসিপি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়ন, বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা জরুরি বলে মনে করে এনসিপি। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান- বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও কৌশলগত অঞ্চল।

এ অঞ্চলের টেকসই উন্নয়ন, বিভিন্ন জাতিগোষ্ঠীর অধিকার এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদকে রাজনৈতিক দলের প্রভাবমুক্ত, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা জরুরি বলে মনে করে এনসিপি।

দলটির দাবি, ২০ আগস্ট ২০২৬ গঠিত অন্তর্বর্তীকালীন তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

বিশেষ করে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক মত, সামাজিক শক্তি ও দলীয় পরিচয়ের বাইরের জনগণের প্রতিনিধিত্ব কার্যত অনুপস্থিত। এতে পরিষদগুলোর নিরপেক্ষতা, অন্তর্ভুক্তিমূলক চরিত্র ও জনআস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও দাবি এনসিপির।

এনসিপির মতে, পার্বত্য চট্টগ্রাম বৈচিত্র্যময় ও সংবেদনশীল অঞ্চল। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের বহু যোগ্য, সৎ ও জনসম্পৃক্ত মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করছেন।

তবে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় আনুগত্য প্রধান বিবেচ্য হলে বিপুলসংখ্যক মানুষ সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করে দলটি।

এনসিপি মনে করে, পার্বত্য জেলা পরিষদ কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠান নয়; এটি জনগণের প্রতিষ্ঠান। তাই যোগ্যতা, সততা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা, স্থানীয় বাস্তবতা এবং বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ন্যায্য প্রতিনিধিত্বের ভিত্তিতে এসব পরিষদ পরিচালিত হওয়া উচিত।

দলটি জানিয়েছে, ১৯৮৯ সালের পার্বত্য জেলা পরিষদ আইন প্রণয়নের পর ওই বছর একবার নির্বাচন হলেও এরপর দীর্ঘদিন নিয়মিত ও প্রত্যক্ষ নির্বাচন হয়নি। মনোনীত বা অন্তর্বর্তীকালীন পরিষদের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ায় জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক অধিকার কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি।

২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অনির্বাচিত ও দলীয়ভাবে প্রভাবিত স্থানীয় প্রতিষ্ঠান গ্রহণযোগ্য নয় উল্লেখ করে দলটি জানিয়েছে, অন্তর্বর্তীকালীন পরিষদ কেবল সাময়িক ব্যবস্থা, নির্বাচিত প্রতিনিধিত্বের বিকল্প নয়। তাই খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দ্রুত সরাসরি ও অবাধ নির্বাচন আয়োজন করতে হবে।

নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থায় নিরপেক্ষতা, স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব ও বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানায় দলটি।

বর্তমান একতরফা নিয়োগ ও রাজনীতিকরণের প্রবণতা অবিলম্বে প্রত্যাহার করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক পরিষদ প্রতিষ্ঠার দাবিও জানায় এনসিপি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা