বিএনপির লোগো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আসন্ন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার যৌথসভা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টায় ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হবে।
এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত মঙ্গলবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় করণীয় ও কর্মসূচি নির্ধারণের লক্ষ্যেই এ যৌথসভার আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।