× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনস্বার্থবিরোধী নীতি সংশোধন

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১৯:৫৫ পিএম

চট্টগ্রাম নগরের হোটেল সৈকতে সোমবার সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম নগরের হোটেল সৈকতে সোমবার সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সময়মতো জনস্বার্থবিরোধী নীতিগুলো সংশোধন করা না হলে তরুণ সমাজ ও দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

চট্টগ্রাম নগরের হোটেল সৈকতে সোমবার সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সারজিস আলম বলেন, ‘ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান ও দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হলেও জনগণের প্রত্যাশা আজ নানা ক্ষেত্রে হুমকির মুখে পড়েছে। সরকার গঠনের পর নানা সময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও তার বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। জনকল্যাণমূলক সংস্কার কিংবা জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়, উল্টো নীতিনির্ধারণী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি স্পষ্ট।’

জনদুর্ভোগ প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলার অবনতি ও বিভিন্ন খাতের অব্যবস্থাপনায় জনজীবনে চরম অস্বস্তি বিরাজ করছে। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নিরপেক্ষ করার প্রতিশ্রুতি থাকলেও সংস্কারের গতি অত্যন্ত মন্থর।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জোবাইরুল হাসান আরিফ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির খান তালাত মাহমুদ রাফি।

এ ছাড়া সভায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিকশক্তির নেতৃবৃন্দসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদস্যসচিব আবদুল করিম টিপু ও যুগ্ম আহ্বায়ক আলী নেওয়াজ ইমন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা