× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘৬ মাসে সরকার ব্যর্থ’, মন্ত্রিসভায় আরও বদল চান নাহিদ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ২২:৩২ পিএম

ঢাকার হেয়ার রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ফেসবুক

ঢাকার হেয়ার রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: ফেসবুক

সরকারের প্রথম ৬ মাসে অব্যবস্থাপনার কারণে বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মন্ত্রিসভায় সবশেষ রদবদলের প্রসঙ্গ টেনে তিনি মন্ত্রিপরিষদ আরও পুনর্গঠনের পরামর্শও দেন। 

ঢাকার হেয়ার রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে রবিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠকে তিনি এসব কথা বলেন।

এদিন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় জোটের বৈঠক হয়। পরে ওই বৈঠকের আলোচনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন নাহিদ ইসলাম। 

সরকারের বর্তমান কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ১৮০ দিনের ব্যর্থতার জন্য তারেক রহমানের উচিত ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়ার। কিন্তু সেটা না করে সরকার মিথ্যাচার করছে। 

এনসিপি আহ্বায়ক বলেন, “আবার মন্ত্রিপরিষদ গঠন করা হলো। তার মানে তাদের পরিকল্পনা ও হোমওয়ার্ক যথাযথ ছিল না। এই মন্ত্রিপরিষদ আরও পরিবর্তন করতে হবে। কারণ বেশিরভাগ মন্ত্রীরা তাদের কার্যক্রমে ব্যর্থ হবেন।”

নাহিদ ইসলাম বলেন, এই সরকারের কাছে কোনো পরিকল্পনা নেই, তারা বিরোধী দলের কাছে পরিকল্পনা চাচ্ছে। বিরোধী দল সরকারের আগেই ইশতেহার দিয়েছে, বিকল্প বাজেটের প্রস্তাব দিয়েছে, জ্বালানি নিয়েও প্রস্তাব দিয়েছে। জ্বালানি নিয়ে বিশেষ কমিটিতেও প্রস্তাব দেয়েছে। পরবর্তীতে ওই কমিটিকে অকার্যকর করা হয়। সরকারের অব্যবস্থাপনার কারণে দেশবাসী ভুগছে।

এ সময় তিনি ‘ঐক্যবদ্ধ জাতীয় জ্বালানি নীতি, আইনশৃঙ্খলা বিষয়েও নীতি করা উচিত’ বলে মন্তব্য করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন হবেন। কারণ তিনিতো অলরেডি ব্যর্থ প্রমাণিত হয়েছেন। আইনশৃঙ্খলার কোনো উন্নতি হয়নি। ফলে এই মন্ত্রণালয়গুলো কী করবেন, যেগুলো ক্রমাগত ব্যর্থ হচ্ছে। এই মন্ত্রণালয়গুলো পুনর্গঠন করা উচিত। প্রয়োজনে বিরোধী দল নীতিগতভাবে সহযোগিতা করবে।”

সরকারের পররাষ্ট্র নীতিরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পররাষ্ট্রনীতিতে সরকার যথেষ্ট আত্মবিশ্বাসহীন। সরকার ভারত সফর করবে কি করবে না, সেটা নিয়েও জনগণকে সুনির্দিষ্ট বার্তা দিতে পারছে না। শেখ হাসিনার ব্রিফিংয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হয়েছে বিএনপি সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা