× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘অপকর্মের দায় নিয়ে যারা পালিয়ে যায়, তারা আর ফিরতে পারে না’

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৯:৪৬ পিএম

ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে রবিবার প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: জামায়াত ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে রবিবার প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: জামায়াত ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ এত বেশি অপকর্ম করেছে যে তারা দেশের ভেতরে টিকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 

তিনি মন্তব্য করেন, পৃথিবীর ইতিহাস বলে, যারা একবার অপকর্মের দায় নিয়ে পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না।

ঢাকার কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে ‘রাসুল (সা.)-এর নীতি ও আদর্শ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয় সীরাত উদ্‌যাপন কমিটি।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটা শুরু করেছে। 

তিনি বলেন, আয়নাঘর তৈরি, বিনা বিচারে হত্যা এবং শাপলা চত্বরে আলেমদের ওপর হামলার পথ ছিল ফ্যাসিবাদের রাস্তা। সরকারকে এই পথ পরিহার করার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, চব্বিশ সালে যে মানুষগুলো জেগে উঠেছিল তারা সবাই মারা যায়নি। তারা ঘুমিয়ে পড়েনি, তারা সজাগ দৃষ্টিতে সবকিছু প্রত্যক্ষ করছে। মূল যুদ্ধের আগে বাহিনী তৈরি হয়, তাদের কসরত করতে হয়, রিহার্সাল দিতে হয়। এরা যেন চব্বিশকে ফাইনাল যুদ্ধ মনে না করে। এটা ছিল ফাইনাল যুদ্ধের রিহার্সাল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা