× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্বেগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৬ ০৯:০৭ এএম

এনসিপিরে লোগো।

এনসিপিরে লোগো।

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

তবে কর্মী নিয়োগে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলটি বলেছে, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় নতুন করে কোনো সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ দেওয়া যাবে না।

এনসিপির মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক বিবৃতিতে বলেন, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করলেও কী প্রক্রিয়া, মানদণ্ড ও ভিত্তিতে এসব এজেন্সি নির্বাচন করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার নির্ধারিত শর্ত পূরণকারী ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা দেশটির কাছে পাঠিয়েছিল। সেখান থেকে মাত্র ২৫টি এজেন্সি নির্বাচনের প্রক্রিয়া ও ভিত্তি পরিষ্কার করা জরুরি বলে মনে করে এনসিপি।

দলটির ভাষ্য, অতীতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ছিল। সরকার নির্ধারিত ৭৯ হাজার টাকার বিপরীতে একজন কর্মীর কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এতে বিদেশে যাওয়ার আশায় অনেক কর্মী জমি-জমা বিক্রি বা ঋণ নিয়ে বিপুল অর্থের বোঝা বহন করেছেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়া কর্মপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ হলেও অতীতের সিন্ডিকেট ভেঙে নতুন কোনো সিন্ডিকেট তৈরি হোক, তা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, কর্মীদের কষ্টার্জিত অর্থ যেন কোনো সিন্ডিকেটের পকেটে না যায়, সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে।

এনসিপি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রতিযোগিতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ২০২৪ সালে সব প্রক্রিয়া সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আহ্বান জানিয়েছে। দলটি বলেছে, মালয়েশিয়ার শ্রমবাজার কোনো নির্দিষ্ট কয়েকটি এজেন্সির একচেটিয়া ব্যবসার ক্ষেত্র হতে পারে না।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা