× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গণসংহতি আন্দোলনের অভিনন্দন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২২:৪৬ পিএম

 গণসংহতি আন্দোলনের লোগো। ফাইল ছবি

গণসংহতি আন্দোলনের লোগো। ফাইল ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে গণসংহতি আন্দোলন। 

এক যৌথ বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বৃহস্পতিবার এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। 

তারা আরও বলেন, সরকার ও শাসনব্যবস্থা বদলের দীর্ঘ আন্দোলন, ৩৯টি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলন এবং ছাত্র-শ্রমিক-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের লড়াইয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন।

গণসংহতি আন্দোলনের নেতারা উল্লেখ করেন, মির্জা ফখরুল ৩১ দফা কর্মসূচির মাধ্যমে রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে গুম, খুন, মামলা ও হামলার শিকার গণতান্ত্রিক আন্দোলনের নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি সাহস জুগিয়েছেন।

বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জাতীয় পুনর্গঠনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথাযথ দায়িত্ব পালন করবেন। তিনি রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা, ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে নেতারা আশা প্রকাশ করেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা