প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৮:১৫ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৬ ১৯:৪২ পিএম
ফল ঘোষণার পর নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কোলাকুলি করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এক ফেসবুক পোস্টে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
জামায়াত আমির লিখেছেন, “জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি”।
দেশের সার্বভৌমত্ব রক্ষা নতুন রাষ্ট্রপতি তার সর্বোচ্চ যোগ্যতা কাজে লাগাবেন সেই আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির লেখন, “আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই”।
সবশেষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন ডা. শফিকুর রহমান।