× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থী হলেও কেন ভোট দিতে পারছেন না অলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৫:৫৬ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। ফাইল ছবি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। ফাইল ছবি

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেও নিজের ভোটটি দিতে পারছেন না লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদ সদস্য না হওয়ায় তিনি এই নির্বাচনের ভোটার তালিকায় নেই।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোকাবিলা করছেন কর্নেল (অব.) অলি আহমদ।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী কেবল সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। কর্নেল অলি আহমদ বর্তমানে সংসদ সদস্য না হওয়ায় তিনি ভোটার হতে পারেননি। এমনকি ভোটগ্রহণের স্থান সংসদ কক্ষের ভেতরেও তার প্রবেশের কোনো সুযোগ নেই।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দিচ্ছেন। চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় ৩৪৯ জনের ভোটার তালিকা তৈরি করা হয়েছে। ভোটারদের মধ্যে রয়েছেন ৫০ জন সংরক্ষিত নারী আসনের সদস্য।

তবে সংসদ সদস্যদের সবাই ভোট দিতে পারছেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ভোট দিতে না পারার বিষয়ে তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে অন্তত ১৭৫টি ভোট পেতে হবে। বর্তমান সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদ সদস্য রয়েছেন ২৪৭ জন। এ ছাড়া দলটির মিত্র হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত (বিকেল পৌনে চারটা), সংসদ ভবনের ভেতরে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হবে গণনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা