× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ করায় ছাত্রদলের ওপর হামলার অভিযোগ

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৮:৪৫ পিএম

নাঙ্গলকোট এলাকায় বুধবার বিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বৃহস্পতিবার ঢালুয়া বাইপাস এলাকায় মিছিল বের করেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাঙ্গলকোট এলাকায় বুধবার বিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বৃহস্পতিবার ঢালুয়া বাইপাস এলাকায় মিছিল বের করেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের আয়োজিত মিছিলে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, হামলাকারীরা নাঙ্গলকোট আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মী।

স্থানীয়রা বলছেন, ১৫ আগস্টকে সামনে রেখে বুধবার বিকালে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের ছোট ভাই হাসান খোরশেদ ফরহাদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলটি বের করেন। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়। পরে ঢালুয়া উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়।

এর প্রতিবাদে বৃহস্পতিবার ঢালুয়া বাইপাস এলাকায় মিছিল বের করেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি চলাকালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। এতে মাহফুজুর রহমান, আমির হামজা মুন্না, মো. শহিদসহ অন্তত ১৫ জন আহত হন।

আহত ছাত্রদল নেতা আমির হামজা মুন্না বলেন, “আমরা ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে মিছিল করছিলাম। এ সময় মোবাশ্বের গ্রুপের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়”।


ছাত্রদল নেতা মাহফুজুর রহমান অভিযোগ করেন, প্রতিবাদ মিছিল শেষ হওয়ার আগেই আবদুল মমিন, আলী হাসান টিপু ও আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালান।

এদিকে ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন, “হায়রে অপরাজনীতি, মিছিল করলো আওয়ামী লীগ, খুশি হলো গফুর লীগ, ব্যর্থ হলো এমপি, বিচার করবে জনগণ”।

পোস্টটিতে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করলে পাল্টা কমেন্টে মোবাশ্বের ভূঁইয়ার ভেরিফায়েড আইডি থেকে আঞ্চলিক ভাষায় অশালীন মন্তব্য করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন। তিনি বলেন, “আমরা কোনো হামলা করিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় উভয়পক্ষের মধ্যে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল”।

কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “আমার আইডি থেকে পোস্ট ও মন্তব্য করার বিষয়টি আমি অবগত আছি। আর বিএনপির নেতাকর্মীরা বিএনপির ওপর কেন হামলা করবে, বিষয়টি আমার জানা নেই”।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত ভিযোগ দেয়নি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা