× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিশ্রুতি ভুলে যাওয়া রাজনীতির দুরারোগ্য ব্যাধি: গোলাম পরওয়ার

খুলনা অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৪:২৪ পিএম

আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন

জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হলেও ক্ষমতায় গিয়ে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার ভুলে যাওয়ার পুরোনো প্রবণতা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, কথা দিয়ে কথা না রাখা এবং প্রতিশ্রুতি ভুলে যাওয়া রাজনীতির দুরারোগ্য ব্যাধি।

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও লুটপাটের বিরুদ্ধে তরুণদের পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। 

আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে খুলনা মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে চাঁদাবাজি, মাস্তানি, লুটপাট ও মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব সিন্ডিকেট ভাঙতে তরুণদের এগিয়ে আসতে হবে।

বিভিন্ন এলাকায় মাদকবিরোধী তরুণদের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তরুণরা মিছিল-র‌্যালি করছে, পুলিশকে সহযোগিতা করছে; কোথাও কোথাও মাদক ব্যবসায়ীদের ধরে থানায় সোপর্দও করছে। এ ধরনের সামাজিক প্রতিরোধ সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

নারী ও শিশু ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাটের সমালোচনা করে তিনি বলেন, রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আমাদের সমাজদেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি হয়ে বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে তরুণ ও যুবকদের।

গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপির সমালোচনা করে জামায়াতের এ নেতা বলেন, একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের ফলের একটিকে গ্রহণ করে অন্যটি অস্বীকার করার সুযোগ নেই।

তার দাবি, গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অর্থই হচ্ছে উত্থাপিত সংস্কার প্রস্তাবগুলো মেনে নেওয়া।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের ফল মেনে এমপি-মন্ত্রী হওয়া যাবে, অথচ গণভোটের রায় মানা হবে না, এটা হতে পারে না।

শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গে ছাত্রদলের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ছাত্রলীগের মতো ছাত্রদলও যদি দখলদারি, হামলা ও ঠিকাদারি নিয়ন্ত্রণের রাজনীতি করে, তাহলে শুধু দলের নাম বদলাবে, চরিত্র বদলাবে না। জুলাই অভ্যুত্থানের পর এমন বাংলাদেশ কেউ চায়নি।

সরকারি বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে টেন্ডার ও ঠিকাদারি নিয়ে অর্থ ভাগাভাগির সুযোগ তৈরি হচ্ছে।

আগামী খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মহানগরের ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দিয়ে জয়ী হওয়ার লক্ষ্য রয়েছে তাদের। 

মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমানকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। চাঁদাবাজ-সন্ত্রাসীদের হাত থেকে খুলনা সিটিকে মুক্ত করে পরিচ্ছন্ন সিটি করপোরেশন গঠন করতে চাই, বলেন তিনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মোহাম্মদ মাহফুজুর রহমান, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও মো. রাকিব হাসান।

সভাপতিত্ব করেন মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারী।

সম্মেলন শেষে খুলনা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাট মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা