× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মসজিদের মুয়াজ্জিনের

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১০:১৫ এএম

ঢাকার শাহজাহানপুরেকাভার্ড ভ্যানের ধাক্কায় লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন মাসুম বিল্লাহ নিহত হয়েছেন। প্রতীকী ছবি

ঢাকার শাহজাহানপুরেকাভার্ড ভ্যানের ধাক্কায় লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন মাসুম বিল্লাহ নিহত হয়েছেন। প্রতীকী ছবি

ঢাকার শাহজাহানপুর থানার খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুম বিল্লাহ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

তিনি লালবাগ শাহী মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার এসআই প্রাণজিত মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লাইওভারের ওপর মাসুম বিল্লাহকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

নিহতের ভাই বকুল জানান, বাড্ডায় একজনের সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় আহত হন মাসুম।

তিনি আরও বলেন, তার ভাই (মাসুম) লালবাগ শাহী মসজিদে থাকতেন। এবং তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক  ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা