× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ২১:৩৬ পিএম

আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা এবং সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহা এবং সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিন স্ট্যালিন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা আহ্বায়ক (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হয়েছেন জান্নাতুল ফেরদৌস টনি, সদস্য সচিব হয়েছেন সুলতান মারুফ তালহা এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সামসুল আরেফিন স্ট্যালিন।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার সন্ধ্যায় এ কমিটি প্রকাশ করা হয়।

জান্নাতুল ফেরদৌস টনি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন।

কুষ্টিয়া জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মো. সাজেদুর রহমান (বিপুল), যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান ও মো. হেলাল উদ্দিন শেখ। যুগ্ম সদস্য সচিব হয়েছেন শরীফুল ইসলাম সবুজ ও খন্দকার মফিজুর রহমান (শাহীন)।

কুষ্টিয়া জেলা এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মিরাজ ও হাসিবুর রহমান। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন নাসরিন আক্তার। তিনি জুলাই শহিদ তৌহিদুর রহমান রানার স্ত্রী।

আগামী ৬ মাসের জন্য অনুমোদিত কুষ্টিয়া জেলা এনসিপির এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা