× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভাস্কর্য মুসলিম সংস্কৃতির সঙ্গে মানানসই নয়’, জুলাই জাদুঘরে মামুনুল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৯:২৯ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ২০:১৯ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। পুরনো ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। পুরনো ছবি

জুলাই জাদুঘরে থাকা মানুষের ভাস্কর্যগুলোর মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

জুলাই জাদুঘর পরিদর্শন শেষে রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মামুনুল হক বলেন, “ফ্যাসিবাদবিরোধী সময়ের একটি গুরুত্বপূর্ণ আন্দোলন ও সংগ্রাম ছিল ভাস্কর্যবিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল, রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে মানুষের ভাস্কর্য বা মূর্তি তৈরি করা ইসলাম ধর্ম এবং মুসলিম জাতির ঐতিহ্য-সংস্কৃতির সঙ্গে মানানসই নয়”।

জুলাই জাদুঘরে শাপলা চত্বরের আন্দোলনের দৃশ্য উপস্থাপনের ক্ষেত্রে শহিদদের মুখাবয়ব বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি।


বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা বলেন, “শাপলার যে শহিদ, তাদের মুখাবয়ব বাদ দিয়ে অবশিষ্ট দৃশ্যগুলো চিত্রিত করার জন্য আমরা পরামর্শ দেব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না”।

জুলাই জাদুঘরকে আরও সমৃদ্ধ করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, “এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটি আরও অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে”।

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে যথাযথ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দীর্ঘ সংগ্রামে যাদের যতটুকু ভূমিকা রয়েছে, প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে”।

এ ক্ষেত্রে এখনও যথেষ্ট বৈষম্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, “বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, সেখানে কোনো ধরনের বৈষম্য থাকা উচিত নয়”।

তিনি আশা প্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলোতে বিশেষভাবে মনোযোগ দেবেন এবং কারও স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে। প্রত্যেককে তার প্রাপ্য স্বীকৃতি দেওয়া হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা