× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত আমিরের নেতৃত্বে সচিবালয়ে মব সৃষ্টি করা হয়েছে: রাশেদ খাঁন

প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২০:২৫ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ২০:২৭ পিএম

ঝিনাইদহ সার্কিট হাউজে শুক্রবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহ সার্কিট হাউজে শুক্রবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলামের নেতৃত্বে সচিবালয়সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার পথ সুগম করে দিচ্ছে।

ঝিনাইদহ সার্কিট হাউজে শুক্রবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, “জামায়াত ও এনসিপির দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক কর্মকাণ্ডের সুযোগ নিয়ে গা ঢাকা দেওয়া ফ্যাসিস্ট শক্তি আবারও মাঠে নামার দুঃসাহস দেখাচ্ছে। তারা ভেবেছে মাত্র এক সপ্তাহের চক্রান্তেই এই সরকারের পতন ঘটিয়ে দেবে, যা একটি অলীক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। 

“জামায়াতকে ইতিহাস মনে করিয়ে দিয়ে বলতে চাই, তারা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত। এ দেশের সচেতন ও দেশপ্রেমিক জনগণ তাদের হাতে কখনো রাষ্ট্রের চাবুক তুলে দেবে না। ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখার আগে জামায়াত ও এনসিপিকে অন্তত আরও ১০ বছর বিরোধী দলের আসনে বসে দায়িত্বশীল রাজনীতির পাঠ নিতে হবে।”

তিনি বলেন, “বর্তমান সরকারকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে চাপে ফেলার উদ্দেশ্যে একটি বিশেষ মহল একের পর এক হঠকারী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। এসব উসকানিমূলক ও অস্থিতিশীল কর্মকাণ্ড সাধারণ জনগণ কখনো মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বিএনপিকে রাজপথ কিংবা রাজনীতি থেকে মুছে ফেলার অপচেষ্টা করবেন না। বিএনপি এই দেশের গণতন্ত্রের মূল স্তম্ভ, বিএনপি না থাকলে জামায়াত কিংবা এনসিপির মতো দলগুলোর রাজনৈতিক অস্তিত্বও বিপন্ন হবে। যদি ফ্যাসিবাদের পুনরাগমন ঘটে, তবে যে নজিরবিহীন দমন-পীড়ন ও প্রতিহিংসার ঝড় নেমে আসবে, তা কল্পনা করার শক্তিও তাদের নেই।”

মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা