× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বর্তী সরকার জুলাই শহিদদের কবরের টাকাও মেরেছে: প্রতিমন্ত্রী ইশরাক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২২:৫২ পিএম

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ফাইল ছবি

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জুলাই শহিদদের কবর পাকা করার জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

তিনি বলেন, এমন অনেক তথ্য আমাদের কাছে আছে, যা প্রকাশ করলে তারা মুখ লুকানোর জায়গা পাবে না।

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। ফলে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অধিদপ্তরটি গঠন করে কার্যক্রম শুরু করতে নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। দলীয় পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে গেজেটভুক্ত করেনি অন্তর্বর্তী সরকার। তাদের গেজেটভুক্ত করার জন্য কাজ করছি। 

তিনি বলেন, জুলাই শহিদদের কবর পাকা করতে ২ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। কিন্তু সরেজমিন গিয়ে দেখেছি কবরের কোনো চিহ্নই নেই। তারা কবরের টাকা মেরে খেয়েছে।

তিনি আরও বলেন, একমাত্র বিএনপির গণহত্যা বা দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো ইতিহাস নেই। তবে বিরোধী দলের ইতিহাস কলঙ্কিত বলেই তারা মুছে ফেলতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তা কখনও ভুলবে না। বুধবার রাষ্ট্রীয় অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে একজন সংসদ সদস্যের নেতৃত্বে ‘মব’ সৃষ্টি করা হয়েছিল।দ্বিমত থাকলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো যেত। কিন্তু যেকোনো অজুহাতে তাদের গোলযোগ করার পরিকল্পনা ছিল। তাদের এই আচরণে বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা