× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপনার সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর, কিন্তু সর্বনিম্ন কত: সরকারকে নাহিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ ২১:২২ পিএম

এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে

এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে

নির্বাচিত হলেই পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম।

ক্ষমতাসীন বিএনপিকে উল্লেখ করে তিনি বলেছেন, “নির্বাচিত হয়ে আসা মানেই যে আপনি পাঁচ বছর থাকবেন, এটা আপনাকে কে বলছে?”

ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইডিইবি) আয়োজিত এক সভায় সোমবার এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, “পাঁচ মাস যদি বলেন সময় দিতে হবে, সময় দিতেও আমরা প্রস্তুত আছি। কিন্তু এইভাবে আপনারা যদি সুশাসন দিতে না পারেন, তাহলে তো দেশ চালাতে আপনারা পারবেন না।

“কেউ নির্বাচিত হলেই সে পাঁচ বছর থাকবে। এইটা তো কোনো ম্যান্ডেট জনগণ দেয় না। নির্বাচিত হওয়া মানে সে সর্বোচ্চ পাঁচ বছর পারবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীরা পদত্যাগ করে সরে যাইতে বাধ্য হয়”।

ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য বলেন, “আপনার সর্বোচ্চ সময়সীমা পাঁচ বছর। সর্বনিম্ন কত সেটা আপনাকেই ঠিক করতে হবে”।

বর্তমান সরকারকে আওয়ামী লীগ সরকারে সাথে তুলনা করে নাহিদ ইসলাম বলেন, !তাদের মহাসচিব নিজেই স্বীকার করেছেন যে পাঁচ মাসে কোনো পরিবর্তন হয়। তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি। শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে আর বাকি সবাই খারাপ। উনি সৎ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন। উনি ১৮ ঘণ্টা করে পরিশ্রম করেন দেশের জন্য। একই ধরনের বক্তব্য শুধু মুখ পাল্টিয়েছে এবং দেশের পরিস্থিতিও একই দিকেই যাচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা