× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্তমানে ফ্যাসিস্টদের হুবহু ফটোকপি দেখতে পাচ্ছি: জামায়াত আমির

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ২০:২৮ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ২০:৩০ পিএম

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিএনপি সরকারের মধ্যে সাবেক ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের প্রতিফলন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তার দাবি, আগের সরকারের যেসব আচরণের সমালোচনা করা হয়েছিল, বর্তমান সরকারের কর্মকাণ্ডেও তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে রবিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জান দিব, জুলাই দিব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

শফিকুর রহমান বলেন, “তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটি ফটোকপি আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি”।

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আগে নিজেদের অবস্থানের কথা বর্তমান সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা উল্লেখ করলেও ক্ষমতায় এসে তারা সেই অভিজ্ঞতা ভুলে গেছেন”।

তিনি অভিযোগ করেন, বিএনপির একজন সক্রিয় কর্মীকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ওই নিয়োগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জামায়াত আমির বলেন, “জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান না করলে জনগণ শেষ পর্যন্ত তা প্রত্যাখ্যান করে। তার ভাষ্য, ক্ষমতায় থাকা ব্যক্তিদের সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে”।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা আলিফ হোসেনের চোখে গুরুতর আঘাত পাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে শফিকুর রহমান বলেন, “এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি কাম্য নয়। তিনি প্রশ্ন রাখেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব কি না”।

তিনি আরও অভিযোগ করেন, সংসদ নির্বাচনের আগে অন্য দল থেকে বিএনপিতে যোগ দেওয়া এক নেতা সম্প্রতি সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন এবং সরকার রাজনৈতিক বিবেচনায় প্রশাসনিক পদায়ন করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “সচিব হওয়ার জন্য এখন আর বিসিএস কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে”।

রাজনীতিতে ব্যক্তি নয়, দায়িত্বের সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহি ও সমালোচনা গ্রহণের মানসিকতা থাকতে হবে”।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর আশপাশে মোসাদ ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট রয়েছে। তিনি এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সরকার পরিচালনায় তারেক রহমান ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন”।

তিনি জ্বালানি, বিদ্যুৎ, ব্যাংকিং খাত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন এবং সরকারের বিরুদ্ধে দলীয় সন্ত্রাসকে উৎসাহিত করার অভিযোগ তোলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান)। আরও বক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মূসা বিন ইযহার, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা