× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যত দিন জামায়াত থাকবে, তত দিন আ. লীগ থাকবে: ফরহাদ মজহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৯:৫১ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ২০:১৮ পিএম

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। ফাইল ছবি

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। ফাইল ছবি

বাংলাদেশে জামায়াতে ইসলামী নাম নিয়ে যত দিন রাজনীতি থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নামে রাজনীতি করার তিনি ঘোরবিরোধী। একই সঙ্গে ১৯৭২ সালের সংবিধানকে জনগণের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যবহৃত একটি ঔপনিবেশিক ‘অস্ত্র’ হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবি জানান। তার মতে, বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

ঢাকার সেগুনবাগিচায় রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান: পর্যালোচনা, বিতর্ক ও ব্যর্থতার দায়’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। 

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এ সংলাপের আয়োজন করে।

ফরহাদ মজহার বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ প্রথম রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিশ্ব ইতিহাসে আত্মপ্রকাশ করেছে। এ অর্জনের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না। 

তিনি বলেন, আমি বারবার বলেছি, যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগও থাকবে। আমি জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি করার ঘোরবিরোধী। ইসলাম আমাদের ধর্ম। এর নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নতুন রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ।

ফরহাদ মজহার বলেছেন, প্রচলিত রাষ্ট্রব্যবস্থার ধারণা নিয়ে রাজনীতি করার সময় শেষ হয়ে এসেছে। তার মতে, বাংলাদেশ এখন গণরাজনীতির যুগে প্রবেশ করেছে।

তিনি বলেন, পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় তরুণদের জন্য পর্যাপ্ত চাকরি ও কর্মসংস্থানের সুযোগ নেই। একই সঙ্গে বিশ্বব্যাংক, আইএমএফ এবং বিভিন্ন দ্বিপক্ষীয় চুক্তির প্রভাবের কারণে প্রচলিত রাষ্ট্রকাঠামোর মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনা কঠিন।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এর তাৎপর্য শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর বৈশ্বিক গুরুত্বও রয়েছে। তার মতে, এ অভ্যুত্থানের প্রভাব প্রথমে উপমহাদেশে পড়বে।

সংলাপে আরও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের সাবেক সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা