প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬ ১৬:৪৩ পিএম
যুবদলের প্রায় দেড় শতাধিক পদবঞ্চিত নেতা গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শনিবার মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদবঞ্চিত হওয়ার অভিযোগ তুলে প্রায় দেড় শতাধিক নেতা গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শনিবার বিকালে তারা এ কর্মসূচিতে দাবি করেন, গত ৪ জুন ঘোষিত যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদবাণিজ্য, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, নিষ্ক্রিয় ব্যক্তিদের পদায়নসহ নানা ধরনের অনিয়ম ও অসঙ্গতি হয়েছে। এসব অভিযোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
বিকাল ৪টা থেকে সাবেক যুবদল ও সাবেক ছাত্রদলের নেতারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশের সময় তাদের অবস্থান সম্পর্কে জানতে চান। এ সময় পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, তাদের অন্যায়ভাবে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। জবাবে তারেক রহমান বিষয়টি দেখার আশ্বাস দেন। এ সময় নেতারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়া অনেক ত্যাগী নেতাকে কমিটিতে রাখা হয়নি। অন্যদিকে ছাত্রদলের কোনো পর্যায়ের কমিটিতে ছিলেন না বা দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় থেকে ব্যবসা-বাণিজ্যে যুক্ত ছিলেন—এমন ব্যক্তিদের বিভিন্ন পদে রাখা হয়েছে। পরে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের প্রতিনিধিরা এসে তাদের অপেক্ষা করতে বলেন। তবে এ সময় জরুরি রাষ্ট্রীয় কাজে তারেক রহমান কার্যালয় ত্যাগ করেন। বের হওয়ার সময় নেতারা কথা বলতে এগিয়ে গেলে তিনি হাত তুলে সবাইকে বিদায় জানান।
বিবৃতিতে আরও দাবি করা হয়, কিছুদিন আগে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদায়ন নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা ও হট্টগোল হয়। একে অপরকে দোষারোপের জেরে সভার কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং পরিস্থিতি একপর্যায়ে তুই-তুকারির পর্যায়ে পৌঁছে যায়। যদিও পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক সংবাদ সম্মেলনে এমন ঘটনার কথা অস্বীকার করেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল ও জাকির হোসেন খান; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক গ্রামবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন দেওয়ান; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ ও মাহফুজুর রহমান মাহফুজ; সাবেক ছাত্রনেতা ইসমাইল খান শাহিন; ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ; সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক ও খালেদ মাহমুদ মাসুদ; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-শিল্পবিষয়ক সম্পাদক আসাদুল আলম টিটু, সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক আমান উল্লাহ বিপুল, সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বাছেদুর রহমান সোহেল, সাবেক সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সাবেক সহ-সম্পাদক শাহিন আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহিনুজ্জামান মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সেকত; সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল হক পাটোয়ারী; ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন ইমন; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মোল্লা; অ্যাডভোকেট শফিউল বশর সজল; সাবেক সদস্য মাসুদ আহমেদ ও সেলিম হোসেন মুন্না আকন্দ; যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান খান; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফ আল ফারহাদ দিপু; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক কাজী মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, আনোয়ার জাহিদ ও মোহাম্মদ আরিফ; সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, সবুর খান সাগর, জাহাঙ্গীর আলম ও শফিউল আযম; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোকন; সাবেক সহ-সাধারণ সম্পাদক ফজলুল হক নীরব; সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু; সাবেক জলবায়ুবিষয়ক সম্পাদক স্বপন কুমার মণ্ডল; সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক রবিউল হাসান আরিফ; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদ, বিশ্বজিৎ ভদ্র ও ফরিদ খান; সাবেক সদস্য মহিবুল্লাহ জয়; সাবেক ছাত্রনেতা সেলিম রেজা; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ত্রাণবিষয়ক সম্পাদক আজিম উদ্দিন মিরাজ এবং সাবেক সদস্য এম কামরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খসরু আহমেদ হিরন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর অনুষদ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আমিনুল হক আকন; ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সিদ্দিকী শোভন; সাবেক যুবদল নেতা মাইন উদ্দিন বেগ সুজন; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম; সাবেক ছাত্রনেতা এমদাদুল হক পারভেজ, জাহিদুল ইসলাম হিরন ও আমির হোসেন বাদশা; খলিলুর রহমান জনি; সাবেক যুবদল নেতা মাহমুদ খান; ঢাকা মহানগর পূর্বের সাবেক ছাত্রনেতা দুলাল মাতব্বর; সাবেক ছাত্রনেতা মাসুদ রানা ও মানিক হোসেন প্রমুখ।