× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্র সংস্কারে জনগণের রায় বাস্তবায়নের আহ্বান: জামায়াত আমির

আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ২১:৩২ পিএম

সিলেট নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদের ৩৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেট নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদের ৩৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাষ্ট্র সংস্কারে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের রায়কে উপেক্ষা করলে তার পরিণতির নজির বাংলাদেশসহ বিশ্বের ইতিহাসে রয়েছে।

শনিবার সিলেট নগরের বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সে দৈনিক জালালাবাদের ৩৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা প্রত্যাশার একটি গণভোট পেয়েছিলাম, যা ছিল জাতিকে পরিবর্তনের ভোট। তখন কেউ সরকারি দল, বিরোধীদল বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে বিভক্ত ছিল না; সবাই গণভোটের পক্ষে কথা বলেছিল। কিন্তু পরে অবস্থান পরিবর্তন করা হয়েছে। জনগণের ভোট ও রায়কে সম্মান না করলে তার পরিণতি ইতিহাসে বারবার দেখা গেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদী আমলের সব অনিয়মের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল। কিন্তু সরকার সেই পথে অগ্রসর হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু কোনো দলের নয়, পুরো দেশের প্রধানমন্ত্রী।

বিএনপি ষড়যন্ত্রের শিকার হচ্ছে কি না এমন প্রসঙ্গে তিনি বলেন, সব ঘটনাকে ষড়যন্ত্র বলা যাবে না, তবে ষড়যন্ত্র যে নেই তাও বলা যাবে না। দেশের ভবিষ্যৎ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পরিবর্তনের মূল্য জাতিকে দিতে হবে।

সুধী সম্মেলনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে জামায়াত আমির বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজকে সচেতন রাখে এবং মানুষের আস্থা ফিরিয়ে আনে। তিনি দৈনিক জালালাবাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পত্রিকাটি যেন কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নয়, জনগণের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে।

তিনি বলেন, সত্য প্রকাশে কোনো চাপ বা বিরূপ প্রতিক্রিয়ার কাছে নতি স্বীকার করা যাবে না। সংবাদ যদি তার বা তার দলের বিরুদ্ধেও যায়, তবুও বস্তুনিষ্ঠতার সঙ্গে তা প্রকাশ করতে হবে। সংবাদ ও মতামতের পার্থক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, সিলেট মহানগর বিএনপির এমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান ও অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যম, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং জালালাবাদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা