× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ১৯:০১ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ১৯:০৫ পিএম

নারায়ণগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে শনিবার অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে শনিবার অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় শনিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা।

এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে যদি ভবিষ্যতে নারায়ণগঞ্জে পা দেওয়ার দুঃসাহস দেখায়, তাদের আমরা প্রতিহত করব।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কেন, পৃথিবীর ইতিহাসে এমন তিন প্রজন্মের রাষ্ট্রনায়ক আছে, এমন কোনো ইতিহাস কী আছে? নেই। সেই তারেক রহমানকে নিয়ে সামান্য তেলাপোকা ও ছাড়পোকারা যদি কিছু বলে, আমাদের উচিত তাদের পা দিয়ে পিষে মেরে ফেলা।’

বিএনপি নেতা বলেন, ‘আরএফএলের সেলস এক্সিকিউটিভ হিসেবে সে চাকরি করত। আমার কাছে সেই ছবি আছে। সে লজিং মাস্টার ছিল। আাসিফ থেকে শুরু করে নাহিদ, হাসনাতরা পাঁচ আগষ্টের আগ পর্যন্ত কই ছিল? তারা আওয়ামী লীগের লুঙ্গির নিচে ছিল। ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বের হয়ে আজ তারা বড় নেতা। ১৭ বছর আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা চিন্তা করলে তোদের তো হাওয়ায় উড়ে যাওয়ার কথা। তোরা বড় বড় কথা বলিস।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা