× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

সিলেট অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ ০৮:২৩ এএম

আপডেট : ০১ আগস্ট ২০২৬ ০৮:২৪ এএম

হামলায় নাসীরুদ্দীনের গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

হামলায় নাসীরুদ্দীনের গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি হাতে আঘাত পান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

নাসীরুদ্দীন দাবি করেছেন, জৈন্তাপুরে কর্মসূচি শেষে সিলেট শহরে ফেরার পথে শুক্রবার রাতে তার গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তিনি আহত হন।

ঘটনার পর রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, হামলায় তার গাড়ির গ্লাস ভেঙে গেছে। একই সঙ্গে তিনি জানান, এ ঘটনায় তার হাত কেটে রক্তপাত হয়েছে।

তার সঙ্গে থাকা আরও একজনের হাতও কেটে রক্তপাত হয়েছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি।

ক্ষমতা টিকে থাকে জনগণের আস্থায়, হামলার ভয়ে নয়

একই রাতে অপর এক পোস্টে পাটওয়ারী লেখেন, জৈন্তাপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় হাজারো মানুষের উপস্থিতি যেন একটিই বার্তা দিয়েছে, মানুষ এখনও পরিবর্তনের স্বপ্ন দেখে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, করতালি আর সমর্থনে মুখর ছিল পুরো পথসভা।

পথসভা শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা নতুন করে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির পর এমন ঘটনা কি ভিন্নমতকে ভয় দেখানোর চেষ্টা? নাকি জনগণের সঙ্গে রাজনৈতিক যোগাযোগকে বাধাগ্রস্ত করার একটি প্রচেষ্টা?

হামলা কোনো মতাদর্শের জবাব হতে পারে না। যদি লক্ষ্য হয় মানুষকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করা, তবে ইতিহাস বারবার দেখিয়েছে, এ ধরনের চেষ্টা মানুষের আকাঙ্ক্ষাকে আরও দৃঢ় করে। শেষ পর্যন্ত টিকে থাকে জনগণের আস্থা, সহিংসতা নয়।

তাৎক্ষণিকভাবে হামলার ঘটনায় কারা জড়িত বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা