× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমি ওইভাবেই কথা বলি, একটু সহ্য করতে হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২০:৪৯ পিএম

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আগামীর বাংলাদেশ তারেক রহমান পরিচালনা করতে পারবেন না। গত ছয় মাসে বাংলাদেশ পরিচালনার পরীক্ষায় তিনি ব্যর্থ হয়েছেন। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার।  তিনি বলেন, আমি একটু এভাবেই কথা বলি। বিষয়টি একটু সহ্য করতে হবে।

শুক্রবার বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পদযাত্রা শুরু করে পথসভা শেষে সমাবেশে যোগ দেন দলটির নেতাকর্মীরা।

কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাসীরুদ্দীন পাটোয়ারী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আজ থেকে কাউকে চাঁদা দেবেন না। সরকারি অফিসে ঘুষও দেবেন না।

নিজের বক্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি একটু এভাবেই কথা বলি, বিষয়টি একটু সহ্য করতে হবে। ক্ষমতায় গেলে একটু গন্ডারের মতো হতে হবে। তবে এমন গন্ডার হওয়া যাবে না, যাকে নাড়া দিলেও নড়ে না।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, হাসিনা দিল্লিতে বসে বলেন, তিনি দেশে ফিরবেন। বাংলাদেশের যেকোনো সীমান্ত দিয়ে দেশে আসলেও জনগণ তার ফাঁসি নিশ্চিত করবে।

ছাত্রদল প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদলের ভূমিকা ছিল—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে ৫ আগস্টের পর লুটপাট কারা করেছিল, সেই প্রশ্নও রয়েছে।

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, সীমান্ত হত্যা নিয়ে অনেক সংসদ সদস্য কথা বলেন না, কারণ তারা রাতে ভাগ পান।”

কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি বন্ধের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, পাথর উত্তোলন বন্ধ করে মানুষের কর্মসংস্থানের সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। তিনি সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন পুনরায় চালুর দাবি জানান।

হযরত শাহজালাল (র.)-এর মাজারের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, মাজারের বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা রয়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত এসব সমস্যার সমাধান করা। মাজার কর্তৃপক্ষকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। দানের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, সে বিষয়েও যথাযথ নজরদারি থাকা প্রয়োজন।

সমাবেশে অতিথির বক্তব্যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা কোনো দলকে স্বৈরাচারী হয়ে উঠতে দেওয়া হবে না। নতুন করে কেউ স্বৈরাচার হতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তা প্রতিরোধ করবে।

তিনি অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে। তার দাবি, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতেও দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আজ থেকে পাঁচ বছর পর আওয়ামী লীগ করতে চানÑএমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব মাহমুদা মিতু। তিনি বলেন, সংসদে জনগণের পক্ষে কথা বলবে এনসিপি। আমরা এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে পুলিশ ও প্রশাসন প্রকৃত অর্থে জনগণের প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

সমাবেশ শেষে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার উদ্দেশে রওনা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা