× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা ৭১ ভুলে যেতে চায়: ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ২০:০৫ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ২০:০৮ পিএম

ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ধর্মকে পুঁজি করে বিভাজন সৃষ্টি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো সুযোগ বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করেই একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা বাংলাদেশকে বিশ্বাস করে না তারা ৭১ ভুলে যেতে চায়।

ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আমি কখনোই আপনাদের সংখ্যালঘু মনে করি না। আপনারা এ দেশের সন্তান, এ দেশের সমঅধিকারসম্পন্ন নাগরিক।”

তার ভাষ্য, হাজার বছর ধরে এ ভূখণ্ডে নানা ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। সেই ঐতিহ্য নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

মির্জা ফখরুল বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা, মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। তাই ধর্মীয় পরিচয়ের পরিবর্তে নাগরিক পরিচয়ই রাষ্ট্রের মূল ভিত্তি হওয়া উচিত। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণতান্ত্রিক সংগ্রামের আত্মত্যাগকে বিস্মৃত করতে চায়, তারা বাংলাদেশের আদর্শ ও চেতনাকে ধারণ করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে সামাজিক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশে উগ্রবাদ ও মৌলবাদের কোনো স্থান নেই। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সমঅধিকারের ভিত্তিতেই দেশকে এগিয়ে নিতে হবে।

সরকার দায়িত্ব গ্রহণের পর সব ধর্মাবলম্বীর জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্গাপূজা, রথযাত্রাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সর্বাত্মক নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো দুর্বৃত্ত সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত হানতে না পারে।

সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সমস্যা ও যৌক্তিক দাবিগুলো সংগঠিতভাবে সরকারের কাছে উপস্থাপন করলে আলোচনা ও সংলাপের মাধ্যমে সেগুলোর ইতিবাচক সমাধানে সরকার আন্তরিক থাকবে।

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উদ্বোধকের বক্তব্য দেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা