× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: চকরিয়ায় ছাত্রদলের চারা বিতরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৬:০৭ পিএম

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩০ হাজার চারা বিতরণ ও রোপণের কর্মসূচি হাতে নিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩০ হাজার চারা বিতরণ ও রোপণের কর্মসূচি হাতে নিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৫৮টি স্কুল ও মাদ্রাসায় ৩০ হাজার চারা বিতরণ ও রোপণের কর্মসূচি হাতে নিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রদল।

উপজেলার ফাঁসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলওয়ার। বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম বাপ্পি, সদস্য সচিব আব্দুল্ল আল নোমান। 
পরিবেশের ভারসাম্য রক্ষা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহীত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোগিতার লক্ষ্যে উপজেলা ছাত্রদল চকরিয়া উপজেলার আওতাধীন মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা সমূহের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও রোপণ কার্মসূচি হাতে নিয়েছে বলে জানান উপজেলা ছাত্রদলের আহবায়ক বাপ্পি।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা