× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশ্বাসের পরও কর্মসূচিতে অনড় পদবঞ্চিত যুবদল নেতারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৩:১১ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৩:১৩ পিএম

পদবঞ্চিত যুবদল নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পদবঞ্চিত যুবদল নেতারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুবদলের নতুন কমিটি পুনর্বিবেচনার দাবিতে আবারও বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এনির সঙ্গে বৈঠক করেছেন পদবঞ্চিত নেতারা।

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত নেতারা।

এর আগে সোমবার রাত ১১টার দিকে তারা বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির ধানমন্ডির বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে পদবঞ্চিত নেতারা অভিযোগ করেন, গত ৪ জুন ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অনিয়ম, পদবাণিজ্য এবং দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয়, অপরিচিত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।

বৈঠকে পদবঞ্চিত নেতারা আরও বলেন, এ বিষয়ে তারা কমিটি ঘোষণার পর থেকেই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে বারবার অভিযোগ জানিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে তাদের দাবি।

তারা জানান, কমিটি পুনর্বিবেচনা নিয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে কমিটিতে বিতর্কিত, অযোগ্য ও অনৈতিক উপায়ে পদ পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান তারা।

পদবঞ্চিত নেতারা শহীদ উদ্দীন চৌধুরী এনির কাছে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগ যাচাই করে অনৈতিকভাবে পদ পাওয়া ব্যক্তিদের বাদ দিয়ে দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

বৈঠকে উপস্থিত নেতাদের ভাষ্য অনুযায়ী, শহীদ উদ্দীন চৌধুরী এনি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, বিষয়টি সম্পর্কে তিনি ও বিএনপির মহাসচিব অবগত আছেন। তিনি তাদের আশ্বস্ত করে জানান, অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে একটি ইতিবাচক সমাধান হবে বলে তিনি আশা করছেন।

বৈঠকে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের সাবেক নেতা রফিকুল ইসলাম রফিক, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, রিয়ন তালুকদার, আবুল হাসান, দেওয়ান অলিউদ্দিন সুমন, ইসমাইল খান শাহিন, মানিক হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা