মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২০:২৪ পিএম
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশে সোমবার বিকেলে বক্তব্য দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে এক সেকেন্ডও দেরি না করে তার ফাঁসি কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির সমাবেশে সোমবার বিকেলে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী পক্ষ ও মিডিয়া ব্যক্তিত্ব আছেন, যারা স্বপ্ন দেখেন, ডিসেম্বরে নাকি তাদের আপা আসবেন। কিন্তু আপা কোথায় আসবেন? আপা তো হেলিকপ্টারে করে চলে গেছেন। বাংলাদেশে তার আর ফেরার কোনো জায়গা নেই।’
তিনি আরও বলেন, ‘তিনি যেখানেই নামবেন, সেখানেই জনগণ তাকে ধরে ফাঁসি কার্যকর করবে। বাংলাদেশের হাজারো জায়গায় সেই প্রস্তুতি রয়েছে। আমরা যেমন কোরবানিতে গরু জবাই করি, তেমনি শেখ হাসিনার জন্যও সেই প্রস্তুতি রাখা হয়েছে। তিনি যেখানেই নামবেন, সঙ্গে সঙ্গেই তার ফাঁসি কার্যকর করা হবে। এক সেকেন্ডও দেরি করা হবে না।’
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়েও বক্তব্য দেন এবং এনসিপির কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এ সময় সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।