× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে: জামায়াত আমির

বিয়ানীবাজার (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:৫৪ পিএম

বিয়ানীবাজার পৌর শহরে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত ও দোয়া করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিয়ানীবাজার পৌর শহরে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত ও দোয়া করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, শহীদ হওয়ার দুই বছর পার হলেও এখন পর্যন্ত তার হত্যার বিচার কার্যক্রম শুরু হয়নি।

রবিবার সকালে বিয়ানীবাজার পৌর শহরে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি এ কথা বলেন। এ সময় ডা. শফিকুর রহমান শহীদ তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুর ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

জামায়াত আমির বলেন, তুরাব হত্যার বিচার না হলে ভবিষ্যতে তার মতো সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক তৈরি হবে না। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করা জরুরি। 

তিনি আরও বলেন, আমরা সাংবাদিক তুরাব হত্যার বিচারের দাবি জোরদার করব। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সাংবাদিক তুরাব হত্যার বিচার হওয়া উচিত।

কবর জিয়ারতকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরীসহ স্থানীয় ব্যক্তিরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা