× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হলে জনগণই জবাব দেবে: জামায়াত আমির

আব্দুল মাজিদ চৌধুরী, সিলেট

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ২১:২৯ পিএম

সিলেটে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকার ফ্যাসিবাদের পথে এগোচ্ছেÑ এমন অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারাও ফ্যাসিবাদ কায়েম করেন, জনগণ আপনাদেরও প্রত্যাখ্যান করবে। জনগণ কোনো ফ্যাসিবাদকেই ছাড় দেবে না।’

শনিবার দুপুরে সিলেটে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান দাবি করেন, পরিবর্তন ও রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে গণভোটে জনগণ সুস্পষ্ট সমর্থন দিয়েছে এবং প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। সেই রায়ের বাস্তবায়নই আন্দোলনের লক্ষ্য এবং বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদ জনগণ মেনে নেবে না।

সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, একসময় যারা নিপীড়নের শিকার ছিলেন, ক্ষমতায় এসে তারাও দলীয়করণ ও দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে হাঁটছেন। তিনি শান্তিপূর্ণভাবে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান এবং কেন্দ্রীয় কর্মসূচির ডাক এলে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার কথা বলেন।

সিলেট অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে উন্নীত করা, সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত চালুর দাবি জানান। পাশাপাশি বলেন, তাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব উদ্যোগ বাস্তবায়ন করবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকার জনগণের ম্যান্ডেট উপেক্ষা করছে বলে অভিযোগ তোলেন।

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এই রাজনৈতিক ঐক্য ক্ষমতা বা নির্বাচনকেন্দ্রিক নয়; বরং জুলাই সনদ ও জুলাই বিপ্লবের ঘোষিত লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে গড়ে উঠেছে এবং সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা