× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২২:১১ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৬ ২২:২১ পিএম

ডা. শফিকুর রহমান ও মো. সাহাবুদ্দিন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ডা. শফিকুর রহমান ও মো. সাহাবুদ্দিন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে ‘স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল’ বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী সংবাদ সম্মেলন শুক্রবার সন্ধ্যার দিকে তিনি এ মন্তব্য করেন।

পদত্যাগ প্রসঙ্গে জামায়াতের আমির, “স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। আমরা আগে থেকেই বিবেচনায় নিয়েছি যে, তিনি প্রেসিডেন্ট পদে থাকার আর যোগ্য নন, তিনি তার যোগ্যতা হারিয়েছেন”। 

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, “গণহত্যার বিরুদ্ধে তিনি একটা কথাও উচ্চারণ করেননি”।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হওয়ায় মি. রহমান তাকে অভিনন্দন জানিয়েছেন।

সেইসাথে, তিনি আরও বলেছেন, “আমরা তাকে আশ্বস্ত করছি যে তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আমরা আশা করবো যে তিনি ন্যায়নিষ্ঠভাবে, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন। কারো প্রতি কোনো পক্ষপাতিত্ব করবেন না। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন, আমরা তাকে সর্বাত্মক সহায়তা করবো”।

সংবিধান অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 

সেই প্রক্রিয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন, “৯০ দিনের মাঝে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। যেহেতু এর মাঝেই সংসদ অধিবেশন হওয়ার কথা রয়েছে, কাজেই স্বাভাবিক প্রক্রিয়ায়ই সেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের ভূমিকা কী হবে, সময় এলেই দেখতে পাবেন।

“একাধিক প্রার্থী হলে সংসদে ভোটাভুটির মাধ্যমে যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তিনিই প্রেসিডেন্ট হবেন”।

এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক একটি বিবৃতিতে বলেছেন, “সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়; অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে”।

জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) অবিলম্বে মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা