প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ ২০:৩৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৬ ২০:৪২ পিএম
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নিজের ফেসবুক পেজে শুক্রবার বিকাল ৫টা ৪০ মিনিটে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি।
মো. সাহাবুদ্দিনের একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে”।
হ্যাশট্যাগ দিয়ে ‘অ্যারেস্ট চুপ্পু’ও লিখেছেন এনসিপির এই নেতা।
এর আগে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে শুক্রবার পদত্যাগপত্র পাঠান তিনি।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না।