প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২২:২৫ পিএম
সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির।
তিনি জানান, রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। পরিবারের সদস্যরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত মঙ্গলবার হঠাৎ অসুস্থবোধ করলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।