× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতের দায়িত্বশীলদের ৩টি যোগ্যতা থাকতে হবে: গোলাম পরওয়ার

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ ২০:১৪ পিএম

দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনাতনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনাতনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অবশ্যই ৩টি যোগ্যতা থাকতে হবে। এর মধ্যে প্রথমটি সাংগঠনিক যোগ্যতা, দ্বিতীয়টি রাজনৈতিক যোগ্যতা ও তৃতীয়টি দ্বীনি যোগ্যতা। এই ৩টি যোগ্যতা ছাড়া সংগঠনকে কোনভাবেই এগিয়ে নেওয়া যাবে না।

বৃহস্পতিবার দুপুর ১টায় দিনাজপুর শহরের ঘাষিপাড়ায় এফপিএবি মিলনাতনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। পরওয়ার বলেন, সংগঠনের সর্বস্তরে আল্লাহ ভীতি ও তাকওয়াভিত্তিক পরিবেশ থাকতে হবে। তাহলে সংগঠনকে এগিয়ে নেয়া যাবে। 

দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের প্রত্যেকের কমবেশি জিম্মাদারি আছে। বিগত নির্বাচনের পর আল্লাহ তাআ'লা আমাদেরকে যে সম্ভাবনার জায়গায় নিয়ে গিয়েছেন; আসুন আমরা ময়দান চাষ করে সেই সম্ভাবনার মধ্য দিয়ে এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করি।  

দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা আমির ও সেক্রেটারি, জেলা কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা