প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৮:০৯ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৮:২২ পিএম
দলের নেতাদের সঙ্গে বৈঠকে গাজী নজরুল ইসলাম। ছবি: ফেসবুক থেকে
ভাইরাল হওয়া ভিডিওকাণ্ডে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে বুধবার বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়্।
একই সঙ্গে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
মাহবুব জুবায়ের জানান, বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতি এই সিদ্ধান্ত নেওয়া হয়ে। এতে সভাপতি ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।