× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি গাজী নজরুলকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ ১৪:৪৪ পিএম

আপডেট : ২২ জুলাই ২০২৬ ১৫:৩৮ পিএম

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের (শ্যামনগর) জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে বুধবার সকাল ১১ টার দিকে বক্তারা এমন দাবি জানান।

আয়োজিত  এই কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত  নারী-পুরুষ।

সকালে পৌর সদরের জেসি কমপ্লেক্স চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ সুলাইমান কবির। বিক্ষোভকারীদের কেউ কেউ এমপির ছবিতে প্রতীকীভাবে ঝাড়ু ও জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি অপ্রাপ্তবয়স্ক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে, যা গুরুতর অপরাধ।

এ সময় তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দোষ প্রমাণিত হলে গাজী নজরুল ইসলামকে আইনের আওতায় আনা, জাতীয় সংসদ থেকে বহিষ্কার এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তাদের দাবি, ঘটনাটি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও, ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের যাচাইয়ের পর সেই বক্তব্য টেকেনি বলে তারা উল্লেখ করেন। পাশাপাশি, অভিযোগের পর বিয়ের উদ্যোগকে তারা ‘ঘটনা ধামাচাপার চেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন শিক্ষানুরাগী অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম এবং উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্ণাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, অভিযোগের বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একই সঙ্গে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রতি বিষয়টি বিবেচনা করে দলীয় অবস্থান স্পষ্ট করার আহ্বানও জানান তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা